স্বামীর ‘অপরিচ্ছন্ন’ পায়ে সেলেনার চুম্বন! কি বার্তা দিতে চাইলেন গায়িকা?
ছবি: সংগৃহীত
০২:১৮ এএম | ০৫ মার্চ, ২০২৬
বেনির পডকাস্টেই উপস্থিত ছিলেন গায়িকা। এই দিনও বেনি খালি পায়ে বসেছিলেন। তখনই তাঁর পায়ে চুম্বন করেন সেলেনা।
বেনির খোলা পায়ে চুম্বন সেলেনার।
স্বামীর ‘নোংরা’ পায়ে চুম্বন করলেন সেলেনা গোমজ়। রাতারাতি ছ়়ড়িয়ে পড়েছে সেই দৃশ্য। তার পর থেকেই কটাক্ষের মুখে আমেরিকান গায়িকা। কিন্তু কেন ক্যামেরার সামনে স্বামীর পায়ে চুম্বন করলেন তিনি?
কিছু দিন আগে সেলিনার স্বামী অর্থাৎ আমেরিকার প্রযোজক বেনি ব্ল্যাংকো তাঁর পডকাস্টে খালি পায়ে একটি সোফায় বসেছিলেন। তখন তাঁর খালি পায়ের দিকে নজর যায় নেটাগরিকের। ‘নোংরা, অপরিচ্ছন্ন পা’— এমন নানা তির্যক মন্তব্য ধেয়ে আসে বেনির দিকে। আমেরিকান তারকা নিজের শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখেন না বলেও দাবি করেন অনেকে। এই তির্যক মন্তব্যের উত্তর দিতেই নাকি প্রকাশ্যে স্বামীর পায়ে চুম্বন করেন সেলেনা!

সেলেনাকে এখনও ভুলতে পারেননি বিবার? চুম্বনের ছবির মন্তব্যে ‘সিলমোহর’! জল্পনা উস্কে দিলেন
মঞ্চে নয়, মিলনের সময় সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী সঙ্গীতশিল্পী! কেন জানেন?
বেনির পডকাস্টেই উপস্থিত ছিলেন গায়িকা। এই দিনও বেনি খালি পায়ে বসেছিলেন। তখনই তাঁর পায়ে চুম্বন করেন সেলেনা। তার পরে নিজেরা বিষয়টি নিয়ে রসিকতাও করতে থাকেন। তবে এখানেই শেষ নয়। বেনির পায়ের উপর গাল ঠেকিয়ে রাখতেও দেখা যায় সেলেনাকে। তবে বেনি তাঁকে সরানোর চেষ্টা করেননি। পডকাস্টে উপস্থিত ছিলেন বেনির দুই বন্ধু। সকলে মিলেই বিষয়টি নিয়ে রসিকতা করতে থাকেন।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সেলেনার অনুরাগীরা ক্ষোভপ্রকাশ করতে থাকেন। এক অনুরাগী লেখেন, “এ আমি কী দেখলাম! প্রকাশ্যে এটা করার কি খুব দরকার ছিল?” অনেকে আবার বিশ্বাসই করতে পারছেন না বিষয়টিকে। তাঁদের বক্তব্য, “এই ভিডিয়ো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি নয় তো? এমন হতে পারে, কল্পনাও করতে পারি না। নোংরা পায়ের প্রতি যার এমন আকর্ষণ, তাকে আমি আর ভালবাসতে পারছি না।”
এবি/টিএ
এবি/টিএ