© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ১২ জানুয়ারি, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০২৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার দায়ে তাকে হাজির করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় আরও চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।

এদিন সকাল ১০টার পর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইবুনালে আনে পুলিশ।

এর আগে গত ৩০ নভেম্বর এ মামলায় শাহরিয়ার কবিরকে আজ হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। ওইদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। তিনি এ মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। পরে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এ ছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও আজকের দিন নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন।

আরআই/টিকে

মন্তব্য করুন