© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে: সেলিমা রহমান

শেয়ার করুন:
যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে: সেলিমা রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৬
যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ৬০ জন নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

সেলিমা রহমান বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই যারা অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাদের বক্তব্য সঠিক নয়।

বিএনপি দেশের মানুষের পক্ষে লড়াই সংগ্রাম করেছে বলেই জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে ফ্যাসিবাদীরা আবার ফিরে আসতে পারে।

সারাদেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের এসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন