© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ

শেয়ার করুন:
ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ১৪ জানুয়ারি, ২০২৬
ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে। এ জন্য নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মি. বা আরো কম হতে পারে। দেশের নদী অববাহিকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

আরআই/  এসএন

মন্তব্য করুন