© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, বৃহস্পতিবার থানা ঘেরাও

শেয়ার করুন:
সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, বৃহস্পতিবার থানা ঘেরাও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৬
সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান শিক্ষার্থী সাকিব। এ ঘটনার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেন তার সহপাঠীরা।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। দীর্ঘ সাড়ে সাড়ে তিন ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করেন। পরে ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার বিচার দাবিতে একাধিকবার সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

এসকে/টিএ

মন্তব্য করুন