© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালির সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস

শেয়ার করুন:
ইতালির সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস
international-desk
০৫:৪৬ পিএম | ১৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস রোধে ইতালিতে সব ধরণের ফ্লাইট স্থগিত করেছে এমিরেটস এয়ারওয়েজ। ইতালি ও আরব আমিরাতের মধ্যকার সর্বশেষ ফ্লাইট শনিবার রোম থেকে পরিচালিত হবে। আর এই ফ্লাইট হবে দুবাই ও রোমের মধ্যকার শেষ ফ্লাইট।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমিরেটাস এয়ারওয়েজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করায় এমিরেটস তাদের ফ্লাইট সীমিত করতে চাইছে। সেই ধারাবাহিকতায় ইতালি ও আরব আমিরাতের পরবর্তি ফ্লাইটগুলো স্থগিত করা হয়।

জানা গেছে, সর্বশেষ বৃহস্পতিবার ইতালির ভেনিস, শুক্রবার মিলান এবং বালোনা থেকে এমিরেটসের ফ্লাইট উড্ডয়ন করে। কিন্তু করোনাভাইরাস ইতালিতে ভয়াবহ আকার ধারণ করায় সিদ্ধান্ত বদল করে এমিরেটস।

এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সব যাত্রীকে থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী সব যাত্রীকে ক্রমান্বয়ে থার্মাল স্ক্যানিংয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এমিরেটসের।

এছাড়া এমিরেটস তাদের নিজস্ব উদ্যোগে প্রতিদিন দুবাই থেকে উড্ডয়নকারী ২৪৮টি উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম জোরদার করেছে।

 

টাইমস/এসএন

 

মন্তব্য করুন