করোনাভাইরাসে আরেক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু
০৭:৩২ পিএম | ১৫ মার্চ, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আফরোজ মিয়া নামে আরেক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আট দিন আইসোলেশনে থাকার পর শুক্রবার ভোরে ৬৬ বছর বয়সের ওই ব্যক্তি রয়্যাল লন্ডন হাসপাতালে মারা যান। এর আগে ২৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রথম প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়।
আফরোজ মিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা। আফরোজ মিয়ার মৃত্যুর বিষয়টি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল নিশ্চিত করেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ মার্চ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।
টাইমস/এসএন