© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে “আজানের” শব্দের পরিবর্তন

শেয়ার করুন:
কুয়েতে “আজানের” শব্দের পরিবর্তন
international-desk
০৯:৪৯ পিএম | ১৯ মার্চ, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে আজানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যায়, নামাজের আজানে ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজে আসো) যে লাইনটি রয়েছে, সেখানে মুয়াজ্জিন বলছেন, ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম।’ এর মানে আপনারা বাড়িতে বসে নামাজ পড়ুন। এরপর যথারীতি ‘আল্লাহ আকবর’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলে আজান শেষ করা হয়।

আজানের সব চেয়ে অপরিচিত এই বাক্য শোনা যায় কুয়েতের বিভিন্ন মসজিদে। সেখানে আজানের মাধ্যমে মুয়াজ্জিন বলছেন, ঘরে বসে নামাজ পড়তে।

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কুয়েতে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর হয়েছে। আর এর প্রকোপ থেকে বাঁচতে মসজিদে নামাজও সীমাবদ্ধ করা হয়েছে দেশটিতে।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, মসজিদে শুধু আজান হবে নামাজ পড়তে হবে বাসায়। ধর্ম মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর ব্যতিক্রমী আজানের এমন চিত্র দেখা গেছে কুয়েতের বিভিন্ন মসজিদে।

আল আরাবিয়ার খবরে বলা হয়, নামাজ পড়তে না আসতে কুয়েতের মসজিদগুলো থেকে বিভিন্নভাবে ঘোষণা দেয়া হচ্ছে। কোনো মসজিদে আজানের শুরু বা শেষে বিষয়টি বলে দেয়া হচ্ছে। আবার অনেক মসজিদে ‘হাইয়া আলাস সালাহ’র পরিবর্তে ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ কথাটি বলা হচ্ছে। সূত্র: আল আরাবিয়া ও আনাদলু

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন