© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

শেয়ার করুন:
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৬
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের চট্টগ্রামে থাকা ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা (জব্দকৃত) দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ১১ জানুয়ারি এস আলমের এসব জমি ও স্থাপনা জব্দের আদেশ দেন আদালত।

 
ইউটি/টিএ

মন্তব্য করুন