© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের

শেয়ার করুন:
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০১ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
ফরিদপুরের বোয়ালমারীতে তালাকের মাধ্যমে জামাইয়ের সংসার থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) প্রায় ১৪ বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে।

জুলেখা বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করতেন সুমন। প্রায়ই নেশাগ্রস্ত হয়ে তার মেয়েকে নিয়মিত মারধর করতেন জামাই। কয়েকদিন আগে তালাকের মধ্যমে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে নিজের ওয়াদা রক্ষা করেছেন তিনি।

মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের

মনিরা খাতুনের বাবা মহাশিন মোল্লা বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।

তবে, নেশা ও নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছেন মনিরা খাতুনের স্বামী সুমন শেখ।

এফআর/টিএ

মন্তব্য করুন