© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন:
আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ২০ জানুয়ারি, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন বা ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৭৪৩ মিলিয়ন বা ৭৪ কোটি ৩০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৩৮৭ কোটি ৮৫ লাখ বা ৩.৮৭ বিলিয়ন ডলার। 

এমআই/এসএন

মন্তব্য করুন