© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: বরিশালে আরও ৪৮৬ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

শেয়ার করুন:
করোনা: বরিশালে আরও ৪৮৬ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে
own-reporter-barisal
০৬:১৫ পিএম | ২৩ মার্চ, ২০২০

বরিশাল বিভাগে নতুন করে আরও ৪৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টাইনে নেয়া সবাই প্রবাসী। এ নিয়ে বিভাগে মোট কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯৪।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার বিভাগীয় স্বাস্থ্য বিভাগ নতুন করে ৪১১ জনের কোয়ারেন্টাইনে থাকার তথ্য দিয়েছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে বরিশালে ৩৯ জন, পটুয়াখালীতে ৩০৭, ভোলায় ২৪, পিরোজপুরে ৫৪, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১৬ জন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন ২ জনসহ ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে আছেন।

এছাড়া বরিশাল বিভাগে ১০ মার্চ থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৮৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ১ হাজার ৯৯৪ জনের অধিকাংশই প্রবাসী। এ ছাড়া বরগুনা ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা তিনজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন