© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন:
৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৬ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬
দেশের ৮ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপনে ৮ জন উপজেলা নির্বাহী অফিসার-এর বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।

নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে এ রদবদল এনে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।


ইউটি/টিএ

মন্তব্য করুন