© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

শেয়ার করুন:
ঢাকা ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ২৩ জানুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এমকে/টিএ

মন্তব্য করুন