© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

শেয়ার করুন:
শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৬
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া যেসব জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্যা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

পিআর/টিএ

মন্তব্য করুন