© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার ভয়ে যেভাবে কাটছে সজলের সময়

শেয়ার করুন:
করোনার ভয়ে যেভাবে কাটছে সজলের সময়

আব্দুন নূর সজল

entertainment-reporter
০৬:২৫ পিএম | ২৮ মার্চ, ২০২০

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। হোম কোয়ারেন্টাইনে কাটছে তার সময়। করোনার ভয়ে বাসা থেকে বেরই হচ্ছেন না তিনি।

দীর্ঘ এই সময়টুকু বাসায় কীভাবে কাটছে সজলের? জানা গেলে, পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সময় দিচ্ছেন তিনি।

সজল এখন বাসায় বসে নিয়মিত ইয়োগা করছেন। শুধু তাই নয়, সকাল বেলা ঘুম থেকে উঠে শরীর চর্চার পাশাপাশি তার বাসার গাছের পরিচর্যা করছেন।

শনিবার সকালে কিছু ছবি পোস্ট করে সজল লিখেন, শুভ সকাল! অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দিনটাকে সুন্দর করে। বাড়ীতে থাকুন, থাকুন নিরাপদে..

প্রসঙ্গত, করোনাভাইরাসে এই পর্যন্ত বাংলাদেশে সর্বমোট ৪৮ জন আক্রান্ত হয়েছেন। দেশে আজ পর্যন্ত মারা গিয়েছেন ৫ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৫ জন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন