© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব

শেয়ার করুন:
ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৬
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

এসএস/এসএন

মন্তব্য করুন