© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন:
আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ৫৫ মিলিয়ন বা ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।


কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৮০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৩৯৩ কোটি ৩৫ লাখ বা ৩.৯৩ বিলিয়ন ডলার। 

টিজে/টিকে

মন্তব্য করুন