শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল!

ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তি দেখার জন্য। দীর্ঘ ২৫ বছরের পরিক্রমায়, একের পর এক কার রেসিং আর অ্যাকশন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। এবার ভিন ডিজেল ঘোষণা করেছেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শেষ পর্ব ‘ফাস্ট ফরএভার’ মুক্তি পাবে ২০২৮ সালের ১৭ মার্চ। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছেন অভিনেতা নিজেই। পোস্টের সাথে তিনি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ফিল্ম ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ তার সহ-অভিনেতা প্রয়াত পল ওয়াকারকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে ছিল, কেউ বলেনি যে রাস্তাটা সহজ হবে… কিন্তু সেটাই আমাদের রাস্তাটা। যা আমাদের সংজ্ঞায়িত করেছে এবং যা আমাদের উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে… এবং একটি উত্তরাধিকার… চিরকাল থাকে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ গত ২৫ বছরে আয় করেছে ৭.৩ বিলিয়ন ডলার, যা ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে লাভজনক এবং দীর্ঘ চলমান ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের ‘ফিউরিয়াস ৭’ ছিল সবচেয়ে বেশি আয় করা সিনেমা, যা বিশ্বব্যাপী আয় করেছে ১.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’ সিনেমাটিও আয় করেছে ৭০৪ মিলিয়ন ডলার।

ছবিটির পরিচালনায় লুই লেতেরিয়ের (দ্য ট্রান্সপোর্টার), স্ক্রিপ্ট লিখছেন ক্রিস্টিনা হডসন (দ্য ফ্ল্যাশ, বম্বলবি) এবং ওরেন উজিল (দ্য লস্ট সিটি, ২২ জাম্প স্ট্রিট)।

উল্লেখ্য, ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’-এর শেষ দৃশ্যে ডমিনিক টোরেটো (ভিন ডিজেল) এবং তার ছেলে লিটল ব্রায়ান (লিও আবেলো পেরি) এক বিস্ফোরণ থেকে পালানোর চেষ্টা করতে থাকেন। সিনেমার শেষে একটি বড় ক্লিফহ্যাংগার রয়ে যায়, যার মাধ্যমে হবস (ডোয়েন জনসন) এবং গিসেল (গাল গ্যাডট) এর প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026