একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর?

অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই। তার উপর স্বস্তিকা মুখোপাধ্যায় হলে তো কথাই নেই। তাঁকে নিয়ে আলোচনা যেন লেগেই থাকে। আবার পালটা রণংদেহী রূপে সমালোচকদের জবাব দিতেও ছাড়েন না তিনি। এককথায় বলতে গেলে বিতর্ক আর স্বস্তিকা যেন একে অপরের পরিপূরক। এবার প্রেম সংক্রান্ত অভিনেত্রীর এক মন্তব্য ঘিরে চলছে জোর কাটাছেঁড়া।

বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি একইসঙ্গে একাধিক প্রেমে থাকা ভালো বলেই মন্তব্য করেন স্বস্তিকা। তা নিয়ে নানামহলে শুরু হয় তীব্র আলোচনা। স্বস্তিকা তা দেখে মুখ বুজে বসে থাকার পাত্রী নন। তিনিও পালটা সুর চড়ান। সোশাল মিডিয়ায় লেখেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব-আপনাদের পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে?? জানেন না।

পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে শুলো-এই নিয়েই চর্বো। সমাজে কবে যে প্রেম এত বিরাট একটা গুরুতর অন্যায় কাজ হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ চাটনি পাকাতে হবে জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে তাদের বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই-সেটা না পছন্দ হলেই ব্যস।”

আক্রমণের ঝাঁজ যেন আরও খানিকটা চড়িয়ে স্বস্তিকার সংযোজন, “ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না আপনাদের খুশি করার জন্য কাশী চলে যাব।” এখানেই শেষ নয়। স্বস্তিকার পোস্টে উঠে এসেছে অলি পাব, গোমাংস এবং ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গও। তিনি লেখেন, “আর বেশ করছি ৩-৪টে প্রেম করা উচিত বলেছি, কারণ হাতে সময় থাকলে সেটা নিয়ে প্রেম করাই উচিত-নাহলে অলি পাব, মাংস, গরু, ছাগল, শুয়োর, সায়ক এই করতে হবে।” একেবারে পোস্টের শেষে অভিনেত্রীর পরামর্শ, “নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন না-ফেসবুক ভালো থাকতে দেবে না কিন্তু। আর আমাদের পেছনে লেগে থাকলে আরোই লস।”

বলে রাখা ভালো, সম্প্রতি ‘কালীপটকা’ ওয়েব সিরিজ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছে। তার প্রোমোশনে ইতিউতি দেখাও যাচ্ছে অভিনেত্রীকে। তারই মাঝে স্বস্তিকার এহেন জবাব সমালোচকদের গালে সপাটে চড় ছাড়া আর কিছু নয় বলেই মত তাঁর অনুরাগীদের।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026