© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম

শেয়ার করুন:
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন। এর আগেও পর্দায় তাদের রসায়ন দর্শকের মন কেড়েছিলো।


সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ এ দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমকে জানান, ‘সিনেমার মূল দৃশ্যধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’



২০২৩ সালের রোজার ঈদে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোড়ন তুলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘মালিক’ দিয়ে ধামাকা নিয়ে আসছেন তিনি।

উল্লেখ্য, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাই তাদের নতুন এই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই।

টিজে/টিএ 

মন্তব্য করুন