বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের

ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ রবিবার (১ ফেব্রুয়ারি) এই প্রস্তাব পেশ করেন।

গত ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। যদিও গত বছরের মূল বাজেটে শুরুতে ১২০ কোটি রুপি বরাদ্দের কথা ছিল, তবে পরবর্তীতে তা কমিয়ে আনা হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এই সহায়তা বরাদ্দ দেওয়া হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবার সবচেয়ে কম অনুদান পাচ্ছে বাংলাদেশ। বাজেট নথি অনুযায়ী, বরাদ্দের দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ভুটান। দেশটির জন্য ২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে, যার বড় একটি অংশ অনুদান এবং বাকিটা ঋণ হিসেবে দেওয়া হবে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নেপাল এবং মালদ্বীপ অবস্থান করছে। নেপাল ৮০০ কোটি রুপি এবং মালদ্বীপ ৫৫০ কোটি রুপি পেতে যাচ্ছে। এছাড়া শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি, মিয়ানমারের জন্য ৩০০ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, অনুদান কমে যাওয়ার পেছনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থান একটি বড় কারণ। বর্তমানে অনেক দেশই অনুদান কমিয়ে সহজ শর্তের বদলে কঠিন শর্তে ঋণ দেওয়ার দিকে ঝুঁকছে। ভারতও বিগত এক দশক ধরে বাংলাদেশকে মূলত লাইন অফ ক্রেডিট বা এলওসি-র আওতায় ঋণ দিয়ে আসছে। ১ ফেব্রুয়ারি পেশ করা ভারতের এবারের ৫৩ দশমিক ৫০ লাখ কোটি রুপির এই বিশাল বাজেটের আকার গত বছরের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। উল্লেখ্য যে, ভারতে নতুন অর্থবছর আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026
img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026