নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন
ছবি: সংগৃহীত
০৩:৫৪ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় এই সমন্বয় সেল কাজ করবে। দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে সরাসরি এই সেলের সাথে যোগাযোগ করতে পারবেন।
মন্ত্রণালয় জরুরি যোগাযোগের জন্য নিম্নোক্ত নম্বরগুলো উন্মুক্ত করেছে:
টেলিফোন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩।
মোবাইল ও হোয়াটসঅ্যাপ: ০১৫৫০-০৬৪২২৬ এবং ০১৫৫০-০৬৪২২৭।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে যেকোনো জরুরি বিষয় বা অভিযোগের ক্ষেত্রে এসব নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমআর/টিএ