এনসিটি ইজারা ইস্যুতে আন্দোলন

চট্টগ্রাম বন্দরে আরও ১২ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করা আরও ১২ কর্মচারীকে বদলি করা হয়েছে। এ নিয়ে মোট ১৬ জনকে বদলি করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পৃথক আদেশে তাদের বদলি করেন।

শ্রমিক নেতারা বলছেন, শ্রমিক-কর্মচারীদের দমন-পীড়ন, বদলি করে আন্দোলন দমানো যাবে না। আগামীকাল কর্মবিরতি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন, অন্তত ১২ জনকে ঢাকায় বদলি করা হয়েছে। প্রথম দফায় বদলি করা হয়েছিল সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ চারজনকে। এ নিয়ে দুই দিনে মোট ১৬ জনকে বদলি করা হয়েছে।

এক বদলির আদেশে ৭ জনের নাম রয়েছে। তারা হলেন- পরিবহন বিভাগের উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টেনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিঝি ও প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া। এর মধ্যে চারজনকে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোয় ও তিনজনকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে বদলি করা হয়েছে।

আরেকটি আদেশে যে পাঁচজনের নাম রয়েছে তারা হলেন- উচ্চ বহিঃসহকারী আবদুল্লাহ আল মামুন, স্টেনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, ড্রাইভার মো. লিয়াকত আলী ও আমিনুর রসুল বুলবুল এবং খালাসি মো. রাব্বানী। তাদের পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে ৩১ জানুয়ারি অডিট সহকারী মো. হুমায়ুন কবীর (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি-নৌ বিভাগ) উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এসএস খালাসি মো. ফরিদুর রহমানকে (প্রকৌশল বিভাগ) বদলি করা হয়েছিল।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, দুটি পৃথক দাপ্তরিক আদেশে ১২ জনকে বদলি করা হয়েছে। জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনে তাদের বদলি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিক নেতাদের চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি ও স্ট্যান্ড রিলিজ করছে। এতে আন্দোলন আরও তীব্রতর হবে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চলবে।’

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আন্দোলন চলমান থাকবে। বদলি করে আন্দোলন বন্ধ করা যাবে না।’

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026
img
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের Feb 02, 2026
img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড Feb 02, 2026
img

এপস্টেইন ফাইলস

প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর Feb 02, 2026