© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

শেয়ার করুন:
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর হাতিরঝিলের ২ নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার দিনগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হানিফ খাঁন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। তিনি হাতিরঝিল এলাকায় ভাড়া থাকতেন।

পথচারী কামরুজ্জামান বলেন, ‘গতরাতে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা কয়েকজন পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি ওই ব্যক্তিকে। আমরা নিহতের কাছে থাকা মোবাইল পেয়ে তার পরিবারকে বিষয়টি জানিয়েছি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পিএ/টিকে



মন্তব্য করুন