© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা

শেয়ার করুন:
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগ বন্ধ থাকবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস এক গুরুত্বপূর্ণ ঘোষণায় এই তথ্য জানিয়েছে। 

দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

শুধু তাই নয়, ওই দিন দূতাবাসের সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হবে না। 

সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিদর্শনের পরিকল্পনা এবং সেই অনুযায়ী ভিএফএস গ্লোবাল ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরআই/টিকে

মন্তব্য করুন