সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি

দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের কল্যাণে ১০৩টি কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। 

তিনি বলেন, বাজেট সংকট ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেট না দিয়ে দীর্ঘদিন রাকসুকে অকার্যকর করে রাখা হয়েছিল। বাজেট না পাওয়ার অজুহাতে বসে না থেকে আমরা প্রায় ১০৩টি কাজ সম্পন্ন করেছি।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ‘রাকসুর ১০০ দিন: কার্যক্রম পর্যালোচনা ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় রাকসুর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিস্তারিত তথ্য সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয়।

রাকসু ভিপি আরও বলেন, বাজেটের বাইরে আমাদের ৮ গুণ কাজ রয়েছে। তার মধ্যে আবাসিকতা ও অনাবাসিক ভাতা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। আমরা এটা নিয়েই কাজ করছি। আমরা নতুন ৭টি হলের বরাদ্দ ম্যানেজ করতে পেরেছি। ইশতেহার পূরণ করতে মোট বাজেটের চেয়ে ৮ গুণ অর্থ প্রয়োজন হবে। সেটাও আমাদের ম্যানেজ করতে হবে। সে অনুযায়ী আমরা চেষ্টা করছি। শতভাগ ইশতেহার পূরণ করতে আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির ১০০ দিনের কার্যবিবরণী উপস্থাপন করেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের প্রতি জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে রাকসু।

তিনি আরও বলেন, হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও সম্মেলনের মাধ্যমে কাজের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। গত ১০০ দিনে গৃহীত কাজ ও উদ্যোগগুলোই আজ সবার সামনে উপস্থাপন করা হলো।

রাকসুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, শিক্ষাবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষা খাতে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ। শোককালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় উপস্থিতির ক্ষেত্রে ব্যবহারিকতা শিথিল করার প্রস্তাব দেওয়া। আবাসিক হল এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া। হলগুলোতে ইন্টারনেট সমস্যার সমাধান ও আইসিটি সেন্টারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল শিক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ। পরিবহন দপ্তরের বাসের ট্রিপ বৃদ্ধি করে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার দাবি এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত সমস্যা সমাধানে ‘টেক হেল্প ডেস্ক’ চালুর রোডম্যাপ ঘোষণা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়ের সংকট নিরসনে স্মারকলিপি প্রদান এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে মেডিকেল সেন্টারের পরিচালকের সঙ্গে মতবিনিময় করা হয়। ক্যাম্পাসে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দের দাবি জানানো হয়।

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং করোনা-পরবর্তী স্বাস্থ্যশিক্ষা উন্নয়নের বিষয়টি প্রশাসনের সামনে তুলে ধরা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত সুবিধা বাস্তবায়ন এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির ঘটনায় মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।


আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026
img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026