© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ

শেয়ার করুন:
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
বিশাল ভরদ্বাজ, গুলজার ও অরিজিৎ সিং- এই তিন সৃজনশীল নাম একসঙ্গে এলেই যে আলাদা এক আবহ তৈরি হয়, তারই নতুন প্রমাণ মিলল ‘ও’ রোমিও’ ছবির গান ‘ইশক কা ফিভার’-এ।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় প্রকাশ পাওয়া এই গান যেন প্রেম, আকুলতা আর এক ধরনের উন্মাদ আবেশের মিশেলে তৈরি এক আবেগঘন সুরভূমি। শুরুতেই ফরিদা জালালের কণ্ঠে উচ্চারিত সংলাপ শ্রোতাকে টেনে নেয় অনুভূতির গভীরে, যেখানে প্রতিটি শব্দ যেন আলাদা করে ছুঁয়ে যায় মন।



গানের দৃশ্যায়নে শহীদ কাপুর ও তৃপ্তি দিমরির রসায়ন এক নীরব ঝড়ের মতো। দু’জনের চোখের ভাষা, অঙ্গভঙ্গি আর মৃদু আবেগে ফুটে ওঠা টানাপোড়েন গানের কথাকে যেন জীবন্ত করে তোলে। বিশাল ভরদ্বাজের সুর আর গুলজারের কথামালায় তৈরি এই ধীরলয়ের সুরটি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় মনে থেকে যায়। তার সঙ্গে অরিজিৎ সিংয়ের কণ্ঠের গভীরতা গানটিকে দিয়েছে অন্য মাত্রা- যেন প্রতিটি সুরে লুকিয়ে আছে এক অনিবার্য টান।

‘ও’ রোমিও’ ধীরে ধীরে সংগীতনির্ভর ছবির পরিচয় তৈরি করছে, আর ‘ইশক কা ফিভার’ সেই যাত্রায় আবেগের তাপমাত্রা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল বলেই মনে করছেন সংগীতপ্রেমীরা।

মুক্তির পর থেকেই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, প্রশংসা আর আবেগঘন প্রতিক্রিয়ার ঢল নামতে শুরু করেছে। প্রেমের ভাষা যে সুরের মধ্য দিয়েই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে- সেই চিরন্তন সত্যকেই যেন নতুন করে মনে করিয়ে দিল এই গান।

আরআই/টিকে

মন্তব্য করুন