২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ২০২৫ সালে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টার সময় ফরাসি উপকূল থেকে অন্তত ছয় হাজার ১৭৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তবে গত বছর চ্যানেল মারা গেছেন ২৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন দু’জন।


স্থানীয় ফরাসি প্রেফেকচুর (প্রেমার) তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে পৌঁছানোর উদ্দেশ্যে অভিবাসীদের চ্যানেল পার হওয়ার চেষ্টা ২০২৫ সালেও কমেনি। চ্যানেল এবং উত্তর সাগর সংশ্লিষ্ট ম্যারিটাইম প্রেফেকচুরের (প্রেমার) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে মোট ৪৯ হাজার ৯৬৬ জন অভিবাসী ৭৯৫টি ছোট নৌকায় করে চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন।

এদিকে, ফরাসি ও ব্রিটিশ সরকারি সূত্রের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সাগরে অন্তত ২৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

প্রেমার জানিয়েছে, মানবপাচারকারীরা অভিবাসীদের যেসব ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। যা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে৷ প্রতিটি নৌকায় যাত্রীসংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২১ সালে প্রতিটি নৌকায় গড়ে যাত্রী ছিলেন ২৬ জন, ২০২৩ সালে তা বেড়ে হয় ৪৫ জন। ২০২৫ সালে সংখ্যাটি আরো বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

একই বছরে অন্তত ১০টি নৌকায় ১০০ জনেরও বেশি অভিবাসীকে বহন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ব্যবহৃত নৌকার ৪৫ শতাংশই ছিল তথাকথিত ট্যাক্সি বোট। এই পদ্ধতিতে ৮ থেকে ১০ মিটার দৈর্ঘ্যের অনিরাপদ রাবারের নৌকা কিছুটা দূর থেকে যাত্রা শুরু করে উপকূল ঘেঁষে চলতে থাকে এবং পরে তীরের কাছাকাছি এসে যুক্তরাজ্যমুখী যাত্রীদের তোলে।

এসব নৌকা সব সময় অত্যন্ত ঠান্ডা পানিতে এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে পরিচালিত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এই রুটে মাছ ধরা, পণ্য ও যাত্রী পরিবহন এবং নবায়নযোগ্য সামুদ্রিক জ্বালানি কার্যক্রম পরিচালিত হয়।

ফরাসি কর্তৃপক্ষের প ভাইস-অ্যাডমিরাল বেনোয়া দ্য গিবের বলেন, এসব কারণে এখানে নৌচলাচলের পরিস্থিতি অত্যন্ত কঠিন।

অন্যদিকে, ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছোট নৌকায় করে ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। এটি ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের পর দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক আগমন সংখ্যা।ইনফোমাইগ্রেন্টস।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026