© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া

শেয়ার করুন:
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে রাশিয়া এখনো সক্রিয়ভাবে উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ অথবা সংরক্ষণের জন্য রাশিয়া আগেই নিজের সেবা দেওয়ার প্রস্তাব উপস্থাপন করেছিল।

এ বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না- এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার এজেন্ডায় রয়েছে।

পেসকভ বলেন, ‘রাশিয়া দীর্ঘ সময় ধরে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে নিজের সেবা দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে, যা কয়েকটি দেশের উদ্বেগ ও বিরক্তি লাঘবে সহায়ক হতে পারে।

তিনি আরো বলেন, ‘বর্তমানে রাশিয়া সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং ইরানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা যতটা সম্ভব কমাতে নিজেদের প্রস্তুতি ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

এমআর/টিএ 

মন্তব্য করুন