© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনে নিন রুপার আজকের বাজারদর

শেয়ার করুন:
জেনে নিন রুপার আজকের বাজারদর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের বাজারে আবারও কমেছে রুপার দাম। এবার ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। সবশেষ টানা ৩ দফায় রুপার দাম কমানো হয়েছে ভরিতে মোট ২ হাজার ২১৬ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজার রুপার মূল্য কমেছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নতুন একই দামে বিক্রি হবে রুপা।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ৩১ জানুয়ারি সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ২৯০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৪৩২ টাকা। যা কার্যকর হয়েছিল ১ ফেব্রুয়ারি।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১৫ দফা সমন্বয় করা হলো রুপার দাম। যেখানে দাম ৯ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৬ দফা।আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

এমআর/টিএ 

মন্তব্য করুন