© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

শেয়ার করুন:
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেনকে ঘিরে প্রতিনিধি পরিষদের (হাউস) এক তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। সোমবার এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন তাদের কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত করার বিষয়ে হাউসে ভোট হওয়ার কথা ছিল।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, কয়েকদিনের টানাপড়েনের পর ক্লিনটন দম্পতি ও হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমারের মধ্যে এই সমঝোতা হয়। সোমবার কোমার জানান, তাদেরকে কমিটির সামনে শপথের অধীনে জবানবন্দি দিতে হবে-এতেই তিনি অনড় থাকবেন।

ক্লিনটনদের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমারকে জবাবে বলেন, ‘তারা সদিচ্ছার সঙ্গে আলোচনা করেছে। আপনি করেননি। তারা শপথের অধীনে যা জানে তা বলেছে, কিন্তু আপনি তাতে আগ্রহী নন। তবু সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে থাকবেন।

এ সপ্তাহেই হাউসে ক্লিনটনদের বিরুদ্ধে ফৌজদারি কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট হতে পারত। সেই অভিযোগ পাস হলে দোষী সাব্যস্ত হলে তাদের বড় অঙ্কের জরিমানা এমনকি কারাদণ্ডের ঝুঁকিও তৈরি হতো।

কয়েক মাস ধরে ক্লিনটন দম্পতি রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্যানেলের সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, এসব বিষয় আইনগতভাবে ‘অবৈধ’ ও ‘প্রয়োগযোগ্য নয়’।

তারা আরো অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবেই কোমার তাদের লক্ষ্যবস্তু করেছেন।

পিএ/টিকে

মন্তব্য করুন