© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু

শেয়ার করুন:
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই নানারকম তথ্য প্রচার হয়ে থাকে। যার অধিকাংশই ভিত্তিহীন। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল মাহমুদা নাকি দুইবার বিয়ে করেছেন। প্রথম স্বামী তালাক দেওয়ার পর নাকি দ্বিতীয় বিয়ে করেছেন।


মূলত মাহমুদা মিতুকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হয়েছে।

তবে এই আক্রমণের জবাব নমনীয়ভাবেই দিলেন এনসিপি নেত্রী। তিনি নিজের ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে লিখেছেন, বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে।

আমার সংসার জীবন এত সুন্দর মাশা আল্লাহ যারা আমাকে চিনেন তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।

দুই বিয়ে প্রসঙ্গে মাহমুদা মিতু বলেন, ‘আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা।

আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস পায় না।

মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি।

পিএ/টিকে

মন্তব্য করুন