‘ভোট দেবো, তবে চাঁদাবাজি-বৈষম্য বন্ধ করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে বাড্ডা-রামপুরাসহ সারাদেশ থেকে চাঁদাবাজি ও সব ধরনের বৈষম্য দূর করার শর্ত দিয়েছেন এক নারী ভোটার। জবাবে নাহিদ ইসলামও জয়ী হলে চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক কারবার বন্ধের অঙ্গীকার করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় ভোট চাইতে গেলে এমন শর্ত দেন এক নারী ভোটার। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।

প্রচারণার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, “শাপলা কলি মার্কা এবার ভোটটা দিয়েন। আমি এই এলাকার সন্তান। দোয়া রাখবেন।”

এ সময় উপস্থিত এক নারী ভোটার বলেন, “ভোট দেবো, তবে দেশে যেন আবারও বৈষম্য নতুন করে না আসে। চাঁদাবাজিগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। ঢাকার এই এলাকাসহ পুরো দেশ মাদকে ভরপুর হয়ে গেছে-এগুলো বন্ধ করতে হবে।”

নারী ভোটারের বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, “ইনশাআল্লাহ। চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারি-সব বন্ধ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।”

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, এই নির্বাচন কেবল ব্যক্তি বা দলের নয়; এটি এলাকার নিরাপত্তা, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ার প্রশ্ন। তিনি দাবি করেন, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এবং মাদকের বিস্তারই সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

তিনি বলেন, ঢাকা-১১ এলাকাসহ সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। জনগণের সমর্থন পেলে তিনি এলাকায় শান্তি, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমি কথা দিয়ে রাজনীতি করতে চাই না। আপনারা যে সমস্যাগুলোর কথা বলছেন, সেগুলোই আমার অগ্রাধিকার থাকবে।”

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026
img
নিবন্ধিত হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা Feb 03, 2026
img
সুযোগ পেতে নিজেকেই প্রযোজক বা পরিচালক হতে হয় : অমৃতা Feb 03, 2026
img
সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ, জমি ক্রোক Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন Feb 03, 2026
রমজানকে সেরা মাস বানানোর কৌশল | ইসলামিক টিপস Feb 03, 2026
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বিএনপির Feb 03, 2026
আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন Feb 03, 2026
img
এপস্টেইন নথিতে নাম থাকায় বিল-হিলারি ক্লিনটনকে হোয়াইট হাউসে তলব Feb 03, 2026