© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভরিতে ১৭৫ টাকা / এবার বাড়ল রুপার দাম

শেয়ার করুন:
এবার বাড়ল রুপার দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্বর্ণের সঙ্গে এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বিকেল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন