তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে বাধা হলে জনগণ কাউকে ছাড় দেবে না : পুতুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বাংলাদেশে বিগত দিনে তথাকথিত রাজনীতিবিদ তৈরি হয়েছে। যারা রাজনীতিবিদ সংজ্ঞাটিকে কলঙ্কিত করেছে। তাদের মুখের ভাষা, চালচলনে বোঝা যায় তারা কেমন রাজনীতিবিদ। আমরা একটা কথা বলতে চাই, আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হয় বাংলাদেশের জনগণ কাউকে আর ছাড় দেবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার ওয়ালিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল, ‘১৭ বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করেছে ভোটের জন্য। আমরা এই ভোটের অধিকার থেকে দীর্ঘকাল বঞ্চিত থেকেছি। আমরা দিনের পর দিন রাতের পর রাত সংগ্রাম করেছি, স্বপ্ন দেখেছি আবারও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। 

দীর্ঘকাল পর আমাদের সামনে সেই সুযোগ এসেছে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রার পথে নিয়ে যেতে। সেই যাত্রা শুরু হবে আগামী ১২ তারিখে দেশের সব জনগণের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি একটি জনগণের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। একটি নির্বাচিত সংসদের মাধ্যমে গণতান্ত্রিক চলার পথে আমরা যাত্রা শুরু করব।’

পুতুল বলেন, ‘অনেকেই এখন জনগণের কাছে ভোট চাচ্ছে কিন্তু তাদের কাছে কোন এজেন্ডা নেই। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কেউ কেউ বিএনপি থেকে বের হয়ে গিয়ে নাম ভাঙিয়ে বলছে আমাকে অন্য মার্কায় ভোট দেন। আমি আন্তরিকতার সাথে তাদের বলছি আপনারা বিএনপির নাম নেবেন না। আমরা বিএনপির ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এমন একটি বাংলাদেশের জন্য যে বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান ভেদাভেদ থাকবে না। যেই কোনো দল করার কারণে বা কোনো ধর্মের অনুসারী হওয়ার কারণে ন্যায্য চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবে না।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৃণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026