© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক

শেয়ার করুন:
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।



ফেসবুক পোস্টে সালমান বলেন, ‘আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দিবে ইনশাআল্লাহ।’

এসএস/টিএ

মন্তব্য করুন