ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জামায়াতের ৫০ নেতকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। জামায়াত নেতাদের বিএনপিতে যোগদানের ঘেষনায় স্থানীয় রাজনীতিতে এক বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম. এ. মজিদ। 

এ সময় হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের ইউনিট সভাপতি মাসুদ হোসেন বক্তব্য রাখেন। যোগদান অনুষ্ঠানে অ্যাডভোকেট এম. এ. মজিদ বলেন, ‘দেশের এই সংকটকালে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হতে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নজির হয়ে থাকবে। আপনাদের এই অন্তর্ভুক্তি তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।’

দলত্যাগী জামায়াত নেতা মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড ও কৌশলে আমরা সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির আদর্শ ও গণমুখী কার্যক্রম আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। একারণেই আমরা অ্যাডভোকেট এম. এ. মজিদের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা রাজপথে বিএনপির সঙ্গেই থাকব।’

অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন।

জামায়াত থেকে বিএনপিতে যোগদানের বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমির মো. বাবুল হোসাইন বলেন, ‘বিএনপিতে যোগদানের বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি দায়িত্ব নিয়ে বলছি মাসুদ হোসেন কোনোদিন কোনো পর্যায়ে জামায়াত শিবিরের সঙ্গে সম্পর্ক ছিল না। জনমনে বিভ্রান্তি ও ন্যারেটিভ ছড়ানোর জন্যই এই যোগদান নাটক সাজানো হয়েছে। আমি এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026