© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ

শেয়ার করুন:
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটাররা যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা সরকারকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে নির্বাচনী গণসংযোগে এই আহ্বান জানান তিনি।
 
হান্নান মাসউদ বলেন, ‘সাধারণ ভোটারদের ভয়ের কিছু নেই। সরকার ও রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করবেন। ভোটারদের কাজ হলো ভোট দেয়া এবং কীভাবে কেন্দ্রে যাবেন- হেঁটে নাকি রিকশায় সে পরিকল্পনা করা।’
 
তিনি আরও বলেন, ‘জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে এই পার্থক্য বুঝে ভোটাররা সিদ্ধান্ত নেবেন। হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে গেলে তা দুঃখজনক হবে।’
 
অভিযোগ করে হান্নান মাসউদ বলেন, ‘মানুষকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই বিপ্লবের মতো হাতিয়াতেও গণবিপ্লব হতে পারে।’

এসএস/টিএ

মন্তব্য করুন