২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে

দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশালজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলে।

নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

দলীয় সূত্রগুলো বলছে, উপকূলীয় অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এই সফরকে কেন্দ্র করে। সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তার এই আগমনকে স্থানীয় বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের নেতারা।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বরিশাল অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। বুধবারের জনসভার মধ্য দিয়ে সেই জাগরণের প্রকাশ ঘটবে। বেলস পার্ক ময়দান ছাড়িয়ে গোটা বরিশাল শহর জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে বিভাগের ২১টি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, জনসভায় বরিশাল অঞ্চলের উন্নয়নসংক্রান্ত একাধিক দাবি তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে ভারি শিল্প ও ভোলার গ্যাস বরিশালে এনে সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রযুক্তিকেন্দ্র স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বহুজাতিক শিল্পকারখানা স্থাপন এবং প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন।

নিরাপত্তা জোরদার
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেলস পার্কে গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণের কাজ চলছে। বিকেলের দিকে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মাঠের আশপাশের ভবনগুলোতে সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার তৎপরতাও বাড়ানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জনসভাকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা থাকবে। তার আগমন থেকে শুরু করে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। পাশাপাশি মোবাইল টহলও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026