© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’

শেয়ার করুন:
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
শার্ক ট্যাংক ইন্ডিয়া ৫-এর সাম্প্রতিক পর্বে মুখোমুখি হয়েছিল দুই শেপওয়্যার ব্র্যান্ড ক্রাভি ও ইন ভোগ ফ্যাশন। দুটি ব্র্যান্ডই শেষ পর্যন্ত বিনিয়োগ পেলেও, সবচেয়ে আলোচিত হয়ে ওঠে অনুপম মিত্তালের পুরনো সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য আক্ষেপ।

পাটিয়ালার দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র অনন্ত ভারদ্বাজ ও যশ গোয়ালের প্রতিষ্ঠিত ক্রাভি একটি সাইজ-ইনক্লুসিভ নারী অন্তর্বাস ও শেপওয়্যার ব্র্যান্ড। ভারতীয় শরীরের গঠন ও দামের কথা মাথায় রেখে প্রিমিয়াম পণ্য তৈরি করে তারা।

শার্ক ট্যাংক তারা ২ শতাংশ ইকুইটির বদলে ১.২ কোটি রুপি বিনিয়োগ চান, যার ভ্যালুয়েশন দাঁড়ায় ৬০ কোটি রুপি।

২০২৪-২৫ অর্থবর্ষে ক্রাভির আয় ছিল ১.৪ কোটি রুপি। সেপ্টেম্বরে এক মাসেই তারা ১.০৫ কোটির ব্যবসা করে। যদিও ব্র্যান্ডটি এখনও EBITDA-তে লোকসানে রয়েছে।

পণ্যের মানের প্রশংসা করেন নমিতা থাপার ও ভিনীতা সিং। তখনই অনুপম মিত্তাল জানান, তিনি আগের বছর এই ব্র্যান্ডকে রিজেক্ট করেছিলেন।

বর্তমান আয় শুনে অনুপম বলে ওঠেন, “মারো আমাকে! তখন তোমাদের আয় ছিল মাত্র ২-৩ লাখ।” আমান গুপ্তা মজা করে পাল্টা বলেন, ‘তুমি তাহলে ভালো ইনভেস্টর নও।

অন্যদিকে, দিল্লির ২৫ বছর বয়সী উদ্যোক্তা মাধব ও রাগিণী সাক্সেনার ইন ভোগ ফ্যাশন নিজেকে ফ্যাশন-ফার্স্ট অন্তর্বাস ব্র্যান্ড হিসেবে তুলে ধরে। তারা ২ শতাংশ ইকুইটির বদলে ৫০ লাখ টাকা বিনিয়োগ চান। ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত অভিনেত্রী মালাইকা অরোরা হওয়ায় বিতর্ক তৈরি হয়।

ভিনীতা ও কানিকার মতে, মালাইকা সাধারণ ক্রেতাদের সঙ্গে খুব একটা রিলেটেবল নন। ইন ভোগ–এর ২০২৩–২৪ সালের আয় ছিল ৫ কোটি রুপি, EBITDA ২২ শতাংশ।

পরের বছরে আয় বেড়ে ৫.৩ কোটি হলেও মার্জিন কমে যায়। কম অ্যামাজন রেটিং ও বার্ন রেট নিয়েও শার্কদের উদ্বেগ ছিল।

শেষ পর্যন্ত ক্রাভি ৩ শতাংশ ইকুইটির বিনিময়ে ১.২ কোটি রুপিতে নমিতা থাপারের সঙ্গে চুক্তি করে। আর ইন ভোগ ফ্যাশন–এ ১৫ শতাংশ ইকুইটির বদলে ২ কোটি রুপি বিনিয়োগ করেন আমান গুপ্তা।

উল্লেখ্য, শার্ক ট্যাংক ইন্ডিয়া ৫ প্রতি সোম থেকে শুক্রবার রাত ১০টায় সনি টিভি ও সনি লিভে সম্প্রচারিত হচ্ছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসকে/টিকে

মন্তব্য করুন