© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংরেজিতে কনটেন্ট করায় বকা দিলেন স্বামী, উৎসাহ দিয়ে শেয়ার করলেন প্রিয়াঙ্কা

শেয়ার করুন:
ইংরেজিতে কনটেন্ট করায় বকা দিলেন স্বামী, উৎসাহ দিয়ে শেয়ার করলেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
ইংরেজিতে কনটেন্ট ক্রিয়েট করায় ভারতের যশোদা লোধি নামের এক নারীকে প্রায় বকা দিতেন স্বামী। এক ভিডিওতে স্বামীর বকার কথা জানান ওই নারী।

পরে সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে যশোদাতে উৎসাহ দেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামের এক ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখানোর ভিডিও করতেন উত্তর প্রদেশের যশোদা লোধি। ভিডিও না করতে তার স্বামী তাকে প্রায় বকা দিতেন। ক্ষেতে কাজ করার সময় এক ভিডিও বানান ওই নারী, সেখানে তার স্বামীর বকার কথাও শেয়ার করেন তিনি।

তার এই ভিডিও শেয়ার করে প্রশংসা করেন প্রিয়াঙ্কা চোপড়া। যশোদা জানান, প্রিয়াঙ্কা চোপড়া তার ভিডিও শেয়ার করায় তার ইন্সটাগ্রামে প্রায় ৪ লাখ অনুসারী বেড়েছে। এ ছাড়া ইউটিউবেও ৪ লাখ অনুসারী ছাড়িয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ জানিয়ে তিনি ইন্সটাগ্রামে লেখেন, যেকোনো কাজই ছোট না।

নিজের কাজ চালিয়ে গেলে একদিন সফলতা পাওয়া যায়। অন্যকে শেখানোর ছোট ছোট চেষ্টা আমার জন্য বড় অর্জন।


এমআই/টিএ

মন্তব্য করুন