© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরুণের পরিবারে করোনার হানা

শেয়ার করুন:
বরুণের পরিবারে করোনার হানা

বরুণ ধাওয়ান

entertainment-desk
১০:২২ এএম | ১২ এপ্রিল, ২০২০

বলিউড নায়ক বরুণ ধাওয়ান। সম্প্রতি তিনি জানিয়েছেন তার পরিবারে হানা দিয়েছে করোনা। তার পরিবারের খুব কাছের এক সদস্য থাকেন আমেরিকায়। সেখানেই নাকি তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

তবে বরুণের পরিবারের কে করোনায় আক্রান্ত সেটা পরিষ্কার করেননি নায়ক। শুধু জানিয়েছেন, খুব কাছের মানুষ।

এদিকে বলি সিনেমার প্রযোজক করিম মোরানি এবং তার দুই মেয়ে জোয়া ও শাজার শরীরেও বাসা বেঁধেছে করোনা। প্রযোজক করিম মোরানির মেয়ে জোয়ার সঙ্গে বরুণের বন্ধুত্ব অনেক দিনের। তাই জোয়ার অসুস্থতার কথা জানতে পেরে বরুণ ভিডিও কলে বহুক্ষণ কথা বলেন। আর সেই ভিডিও কলেই জোয়াকে বরুণ জানান, তারও খুব কাছের এক আত্মীয় করোনা আক্রান্ত।

এসময় বরুণ আরও জানান, করোনা থেকে সচেতন থাকুন। নিজের চেনা-পরিচিতদের মধ্যে কেউ এই মরণ ভাইরাসে আক্রান্ত হলেই টের পাওয়া যায়, এটা কতটা ভয়ানক ব্যাপার।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন