ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব। বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে মত প্রকাশ করা ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনের তথ্য ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
পবিত্র শবেবরাত উপলক্ষে ধর্মীয় আবহে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে প্রার্থনায় অংশ নিলেন জায়েদ খান। মহিমান্বিত এই রাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ধর্মীয় বার্তা শেয়ার করে তিনি ভক্তদের নজর কেড়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে জায়েদ খান লিখেছেন, ‘আজ পবিত্র শবেবরাত। গুনাহ মাফ ও ভাগ্যলিপি মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ অভিশপ্ত শ্রেণির গুনাহ বাদে সমগ্র মানুষের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ! আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।’
জায়েদ খানের এই পোস্টে অনুরাগীরা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। ধর্মীয় ও সামাজিক দিক থেকে এই ধরনের বার্তা ভক্তদের মধ্যে ইতিবাচক উদ্দীপনা তৈরি করেছে।
এমকে/এসএন