‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’

ঢালিউড চলচ্চিত্র তাকে বানিয়েছে আজকের অভিনেত্রী রোজিনা, যিনি নিজের চেষ্টায় ধীরে ধীরে এগিয়েছেন। কবরী, ববিতা, শাবানাদের পাশে একটু একটু করে জায়গা করে নিয়েছেন। দুই শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে জয় করেছেন কোটি মানুষের ভালোবাসা। এখন সিনেমায় তেমন দেখা গেলেও নিয়মিত কাজ করতে চান তিনি।

রোজিনা বলেন, ‘আমরা শিল্পী। শিল্পীরা কখনো ঘরে বসে থাকতে পারে না। আমিও তাই। নিয়মিত কাজ করতে চাই। বছরের ১২টি সিনেমা করতে চাই না, বরং বছরে ২টি সিনেমার করতে চাই।

আমাদের মত সিনিয়র শিল্পীদের জন্য উদ্যোগ নিতে হবে আমাদের নির্মাতা-প্রযোজকদের।’

অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ার সিনেমা নির্মাণ ও প্রযোজনাও করেছি এই অভিনেত্রী। রোজিনা ফিল্মস থেকে প্রথমে প্রযোজনা করেনছেন ‘জীবন ধারা’, ‘দোলনা’, ‘রাধাকৃষ্ণ’। সর্বশেষ দুই বছর আগে তার পরিচালনা ও প্রযোজনায় এসেছে ‘ফিরে দেখা’ সিনেমা।

রোজিনা বলেন, ‘আমি অভিনেত্রী, এটাই আমার প্রথম পরিচয়। এরপর আমি সিনেমায় পরিচালনা ও প্রযোজনাও করেছি। তবে পরিচালনা অনেক কঠিন কাজ। এটা করতে গিয়ে আমি হিমশিম খেয়েছি। অনেকদিন অভিনয়ের অভিজ্ঞতা ছিল বলেই এই কাজটা আমার কাছে কিছুটা সহজ হয়েছে। অনেক শ্রম দেওয়ার কারে আমি কাজগুলো শেষ করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমার হাতে দারুণ কিছু সিনেমা গল্প আছে, ধীরে ধীরে সেগুলো নিয়ে কাজ করবো। কারণ, আমি চলচ্ছিত্রের মানুষ। চলচ্চিত্র করতে চাই। শেষ কথা বললে, আমি চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই।’

রোজিনা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’, ‘মানসী’, ‘দোলনা’, ‘দিনকাল’, ‘রসের বাইদানী’, ‘জীবনধারা’, ‘রূপবান’, ‘হামসে হ্যায় জামানা’। তার অভিনয় করা সিনেমার প্রায় দুই শতাধিক। সিনেমাগুলো তাকে এনে দিয়েছে দেশব্যাপী তুমুল জনপ্রিয়তা। এখনো তিনি সেই ধারাতেই চলতে চান।



রোজিনার কথায়, ‘আগেও আমি যেমন বেছে বেছে অভিনয় করেছি। এখনো সেটাই চাই। কম হলেও সেই সিনেমার গল্প যেন আমার ইমেজের সঙ্গে মিল থাকে। সিনেমাটি যেন নারী কেন্দ্রিক হয়। না হলে আমি আলতু ফালতু চরিত্র কখনোই অভিনয় করবো না।’

রোজিনা জানান, বর্তমানে তেমন অভিনয় না করলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখা যায় তাকে। এটার একমাত্র কারণ হল দর্শক।

রোজিনার ভাষ্য, ‘সামাজিক মাধ্যমে আমি সক্রিয় থাকার চেষ্টা করি। বিভিন্ন ভিডিও বানাই। কারণ, এখন তো সিনেমা করছি না। আমার যে দর্শক আছেন তারা তো আমাকে সিনেমায় এখন দেখতে পান না। তারা যেন আমাকে দেখ যে রোজিনা ভালো আছেন, সুস্থ আছেন।”

ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিমের সঙ্গেও অভিনয় করেছেন রোজিনা। অভিনয়ের জন্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ১০টিরও বেশি পুরস্কার পেয়েছেন তিনি।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026