যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি

পেশাদার সংগীতজীবনের দেড় দশক পূর্ণ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনূর মনির কোনাল।

এই দীর্ঘ সংগীতযাত্রায় তাঁর সৃজনশীল সঙ্গী হয়ে উঠেছে গানের দল কে-কম্পানি, যা এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত সংগীতচর্চা ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে।

২০০৯ সালে দেশের একটি গণমাধ্যময়ের রিয়ালিটি শো সেরাকণ্ঠ এ চ্যাম্পিয়ন হওয়ার কয়েক বছর পর নিজের সংগীত ভাবনাকে দলবদ্ধ রূপ দিতে কে-কম্পানি গড়ে তোলেন কোনাল। তাঁর ভাষায়, কে-কম্পানি মানে কেবল একটি ব্যান্ড নয় এটি কোনালের সংগীত সহযাত্রীদের সম্মিলিত যাত্রা। এই সহযাত্রীদের নিয়েই তিনি দেশের নানা প্রান্তে যেমন গান পরিবেশন করেছেন, তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও মঞ্চে উঠেছেন। সময় কীভাবে এক যুগ পেরিয়ে গেছে, তা টেরই পাননি বলেও জানান এই শিল্পী।

কে-কম্পানিকে নিজের আরেকটি পরিবার হিসেবে উল্লেখ করে কোনাল বলেন, এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, জীবনের অন্যরকম এক ভ্রমণও হয়। আমরা সবাই মিলে সবসময় চেষ্টা করি শ্রোতাদের জন্য সুন্দর, মানসম্মত এবং প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দিতে।’



বর্তমানে কে-কম্পানির লাইনআপে কোনালের সঙ্গে রয়েছেন রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার (ড্রামস ও পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) এবং সজীব (শব্দ প্রকৌশলী)। দলটি বরাবরই মঞ্চ পরিবেশনায় নতুনত্ব আনার নিরীক্ষা চালিয়ে আসছে, যা তাদের স্টেজ শোকে আলাদা মাত্রা দিয়েছে।

এক যুগ পূর্তির পর নতুন পরিকল্পনায় এগোচ্ছে কে-কম্পানি। বর্তমানে দলটি একটি নতুন অ্যালবাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে। পাঁচটি নতুন গানের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বছরজুড়েই দেশ ও বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত অংশ নিচ্ছে দলটি।

আগামী বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কে-কম্পানির ১২ বছর পূর্তি উদ্‌যাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন কোনাল। তাঁর প্রত্যাশা, আগামী দিনগুলোতেও শ্রোতাদের ভালোবাসা আর সংগীতের প্রতি দায়বদ্ধতা নিয়ে কে-কম্পানি এগিয়ে যাবে তাদের পথচলায়।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026