অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি!

রুপালি পর্দার একসময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়ক, যাঁর হাসি আর নাচে একসময় মাতত প্রেক্ষাগৃহ, সেই গোবিন্দাকে ঘিরে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে অস্বস্তিকর এক আবহ। বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকলেও সাম্প্রতিক এক সাক্ষাৎ যেন ফের তাঁকে টেনে আনল শিরোনামে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরই নাকি শুরু হয় লাগাতার হুমকি, এমনটাই দাবি অভিনেতার ঘনিষ্ঠ সহায়কের।



গভীর রাত, ঘড়ির কাঁটা তখন তিন পেরিয়েছে। চারপাশে নিস্তব্ধতা ভেঙে আচমকা বাড়ির সামনে জড়ো হয় একদল অজ্ঞাতপরিচয় মানুষ। পরিস্থিতি দ্রুতই অস্বাভাবিক হয়ে ওঠে। দাবি করা হয়েছে, সেই সময় নিজের সুরক্ষার জন্য বন্দুক হাতে বেরিয়ে পরিস্থিতি সামাল দেন গোবিন্দা। কিছুক্ষণের মধ্যেই ভোর চারটার দিকে তাঁর সহায়ক বাড়িতে পৌঁছন এবং পরে অভিযোগও দায়ের করা হয়। ঘটনার নাকি দৃশ্যধারণও রয়েছে তাঁদের কাছে।

অভিনেতার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এই হুমকি নতুন নয়। বেশ কিছুদিন ধরেই অচেনা নম্বর থেকে ফোনে ভয় দেখানো হচ্ছিল। তাঁদের কথায়, সেদিন হাতে অস্ত্র না থাকলে বড় ধরনের বিপদও ঘটতে পারত। তবে একই সঙ্গে এই ঘটনাকে অযথা বাড়িয়ে দেখানো হচ্ছে বলেও দাবি তাঁদের। অপমান, কটূক্তি আর লাগাতার আক্রমণের পরিবেশে তাঁরা নাকি মানসিকভাবে চাপে রয়েছেন।

এই আলোচনার মাঝেই সামনে এসেছে অতীতের এক অন্ধকার স্মৃতি। দুই বছর আগের এক রাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে হুমকির অভিযোগ, ফলে বিনোদন জগতের অন্দরে ফের জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই তারকাকে নিশানা করছে, সেই প্রশ্নেই এখন কৌতূহল তুঙ্গে। আলো, ক্যামেরা আর করতালির আড়ালে যে অনিশ্চয়তার ছায়াও লুকিয়ে থাকে, গোবিন্দাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন আবার সেই বাস্তবতাই মনে করিয়ে দিল।

পিআর/টিকে


Share this news on:

সর্বশেষ

img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026