সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি নতুন ছবি আপলোড করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তার সঙ্গে রয়েছেন এ প্রজন্মেরই আরেক জনপ্রিয় অভিনেত্রী। কে সে চিনতে পারছেন?
বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দুইটি ছবি আপলোড করেন বর্ষা। ছবিতে দেখা যাচ্ছে, নীল টিশার্ট, আকাশি জিন্স আর সাদা হিজাব পরেছেন চিত্রনায়িকা। তারই পাশে রয়েছে কালো বোরকা অভিনেত্রী সিমরিন লুবাবা।
ক্যাপশনে বর্ষা লেখেন,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অনেক দিন পর সিমরিনকে দেখলাম।
বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিজের ফেসবুকে আপলোড করেছে লুবাবাও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন,
সব আলো ক্যামেরার সামনে নয়। কিছু ভালোবাসা থাকে একদম মায়ের মতো নীরব আর গভীর।
প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি লুবাবা সংস্কৃতিমনা পরিবারে জন্ম নিলেও এখন ক্যামেরার আড়ালে থাকতেই পছন্দ করছে। শোবিজের আলো ঝলমলে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এ শিশুশিল্পী প্রকাশ্যে মুখ দেখাতেও এখন আগ্রহী নন। সামাজিক মাধ্যমেও খুব একটা একটিভ পাওয়া যায় না এ অভিনেত্রীকে।
পিআর/টিকে