© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইকুয়েডরে পুনর্বাসন ক্লিনিকে আগুন, নিহত ১৮

শেয়ার করুন:
ইকুয়েডরে পুনর্বাসন ক্লিনিকে আগুন, নিহত ১৮
international-desk
০৫:০৩ পিএম | ১২ জানুয়ারি, ২০১৯

ইকুয়েডরে একটি মাদকাসক্ত পুনর্বাসন ক্লিনিকে আগুন লেগে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অনন্ত আরও ১২ জন আহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় বলে জানা যায়।

স্থানীয় সময় শুক্রবার বিকালে দেশটির বন্দর নগরী গুয়াকুইলের ‘নিউ লাইফ’ নামের মাদকাসক্ত পুনর্বাসন ক্লিনিকে আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ইকুয়েডরের গণমাধ্যম এল ইউনিভার্সো।

দেশটির কর্তৃপক্ষ এখনও আগুন লাগার কারণ প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ক্লিনিকের কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে জাজিমে আগুন লাগিয়ে দিতে পারে।

উল্লেখ্য, ইকুয়েডরে মদ্যপ ও মাদকাসক্তদের পুনর্বাসন ক্লিনিকগুলো বেশিরভাগ বেসরকারিভাবে পরিচালিত এবং এসবের উল্লেখযোগ্য সংখ্যকের নিবন্ধন নেই।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন