© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ

শেয়ার করুন:
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক আজ অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এতে করে শিক্ষক-কর্মচারীরা পরবর্তী কার্যদিবসে নিজ নিজ ব্যাংক থেকে জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

টিজে/টিকে 

মন্তব্য করুন